― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

স্টেশনে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধর দায়িত্ব নিলেন বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট:

সত্তরোর্ধ্ব অসুস্থ বৃদ্ধ হেলাল উদ্দিন। একটি ভ্যানের ওপর শুয়ে কাতরাচ্ছিলেন। চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করার এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নেন কবীর তালুকদার নামে এক বিএনপি নেতা। ঘটনাটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার।

হেলাল উদ্দিন উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকার মৃত জব্বার আলীর ছেলে। তিনি এখন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, , হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকানির্বাহ করতেন। কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে গত এক সপ্তাহ আগে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে তাকে রেখে যায়। অনাহারে ও চিকিৎসা অভাবে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরে।

চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপনের এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় এক নারী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে জানায়।

এরপর কবীর তালুকদার তার দলীয় নেতাকর্মীদের পাঠিয়ে স্টেশন থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শুরু করান।

এ বিষয়ে জানতে চাইলে কবীর তালুকদার বলেন, ‘অপরিচিত এক নারী বিষয়টি আমাকে ফোনে জানালে তাৎক্ষণিক আমি সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাধ্যমে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিতে বলেছি। চিকিৎসার অভাবে সরিষাবাড়ীতে কোনো মানুষ মানবেতর জীবনযাপন করবে সেটা কখনোই হতে পারেনা। অসুস্থ ওই বৃদ্ধের চিকিৎসা করাতে যা যা করণীয় তা আমরা করব।’

সূত্র: কালের কণ্ঠ