― Advertisement ―

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আকাশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মাঝ আকাশে একটি বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের ফলে পটোম্যাক নদীতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরপরই রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরে সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি বোম্বারডিয়ার সিআরজে৭০০ জেট এবং সিকোরস্কাই এইচ-৬০ হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে।

ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানানো হয়েছে, সংঘর্ষের ফলে একটি উড়োজাহাজ নদীতে পড়ে গেছে, এবং ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযান পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পটোম্যাক নদীর ওপরে মাঝ আকাশেই বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের মুহূর্ত। তবে হতাহতের পরিমাণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

বিএম/সজীব