― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

সাহিত্য পুরস্কারের নতুন তালিকা দিলো বাংলা একাডেমি

ডেস্ক রিপোর্ট : সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে তিন জনের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির ফেসবুক পেইজ থেকে তাদের নাম বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
 

বাদ পড়া তিন জন হলেন, মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।


এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। পরে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়।

তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, তালিকার কারও কারও বিষয়ে ‘কিছু অভিযোগ আসায়’ তালিকাটি স্থগিত করা হলো। 

বাংলা একাডেমি ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়।

সময়সীমা পেরিয়ে যাওয়ার একদিন পর বুধবার রাতে মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয়।

বিএম/জ/রা