― Advertisement ―

ভারী বর্ষণে বেইজিংয়ে প্রাণ গেল ৩০ জনের


আন্তর্জাতিক ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার মধ্যে ভারি বৃষ্টিপাতের ফলে তাদের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অতিবৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে এই ভারি বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বেইজিং ডেইলি জানিয়েছে, শুধুমাত্র বেইজিং শহরেই ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও মিয়ুন, বেইজিং শহরের উত্তর-পূর্বের একটি উপকণ্ঠ এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি