ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি।
প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও, আফটারশকের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। ভূমিকম্পের পর ৫.৫ মাত্রার একটি আফটারশক একই এলাকায় অনুভূত হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে পোর্ট ভিলার ভবনগুলোর জানালার ক্ষতি ও ধসে পড়া পিলার দেখা গেছে।
ভূমিকম্পের জেরে ভানুয়াতুর সরকারি ওয়েবসাইটগুলো অফলাইনে চলে যায় এবং পুলিশের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটে। তবে দেশটির জিওহাজার্ড এজেন্সি বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর ঢেউ পর্যবেক্ষণ করলেও পরে ফিজি, নিউ ক্যালেডোনিয়া ও সলোমন দ্বীপপুঞ্জসহ প্রতিবেশী দ্বীপগুলোর সুনামি সতর্কতা প্রত্যাহার করে। এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বিএম/সজীব



