― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

রূপাতলীতে দুই ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ঘন ঘন মামলা দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এতে ৬ জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুভোর্গের শিকার হয় সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টা বেলা ১১ টা পর্যন্ত নগরীর রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে এই আন্দোলন করে তারা।

এক পর্যায়ে মামলা না দেয়ার প্রতিশ্রুতি দিলে দুই ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় সিএনজি চালকরা। বিষয়টি বরিশাল মেইলকে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, এক সিএনজি চালক প্রধান সড়কের উপর গাড়ি থামিয়ে যাত্রী নেয়ায় যানজটের সৃষ্টি হয়। এসময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সিএনজির বিরুদ্ধে মামলা দেয়। এনিয়ে অন্যান্য চালকরা মামলা দেয়ার প্রতিবাদ করে সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে বলা হলে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সিএনজি চালক মনির, আনিস, মিলন অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে নানা অজুহাতে একই গাড়ির বিরুদ্ধে মাসে ৩-৪ বার মামলা দিচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে জীবন চালাতে হিমশিম খাচ্ছি, সেখানে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় এসব মামলা। অনেক সময় তাদের অনুরোধ করলেও মানতে চায় না। মঙ্গলবার কোন কারণ ছাড়াই মামলা দিলে সড়ক অবরোধ করা হয়।

অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক) রাসেদুল ইসলাম বরিশাল মেইলকে বলেন, প্রধান সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় সিএনজি চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ নিয়ে সড়ক অরোধ করে তারা। পরে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।