― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ দাবি

নিজস্ব প্রতিবদেক
সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি সহ অভিন্ন কিছু দাবি নিয়ে সাত দল পৃথক কর্মসূচি পালন করছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম পিআর নিয়ে জনমত যাচাইয়ের জন্য গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে শুরু হওয়া সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

বিকেল সাড়ে চারটায় সংক্ষিপ্ত সমাবেশের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এদিকে আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সময়ে, উত্তর গেটে মিছিল করে বাংলাদেশ খেলাফত আন্দোলনও।

এছাড়া বিকেল চারটায় একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আর বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা।

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি চালু করা এবং বিগত সরকারের সময় গণহত্যা ও জেল-জুলুমের বিচার দৃশ্যমান করাসহ প্রায় অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করছে দলগুলো।