নিজস্ব প্রতিবদেক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বড় সুখবর পেতে যাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সরকারের কাছে চিঠি দিয়েছেন। যেন তাদের দীর্ঘদিনের দাবি—বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানো যায়। এবার সেই দাবি পূরণের পথে মন্ত্রণালয়।
জানা যায়, এসব সুবিধা বাস্তবায়নের জন্য সরকারের কাছে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ টাকা সংস্থানের জন্য বলা হয়েছে।
শিক্ষা উপদেষ্টার চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি। এতে তাদের পেশাদারি যেমন বাড়বে, তেমনি শিক্ষার সামগ্রিক মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
চিঠিতে শিক্ষা উপদেষ্টা লেখেন, সরকারের দায়িত্ব হলো দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা। কিন্তু অতীতে শিক্ষাখাতের বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে।



