― Advertisement ―

দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার সাড়ে ৬ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক :

চরম মানবিক সংকটে পড়েছে গাজা উপত্যকাটি। জরুরি খাদ্য ও ওষুধের ঘাটতিতে প্রতিদিনই মৃত্যুর মিছিলে বাড়ছে লাশের সংখ্যা। এর জন্য দায়ি দখলদার ইসরায়েল।

টানা ১০৩ দিনের ইসরাইলি অবরোধে দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে গাজার প্রায় সাড়ে ৬ লাখ শিশু। আর এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নীরবতাকে “লজ্জাজনক জনক” বলেছেন বিশ্লেষকরা।

গাজা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় প্রায় ১২ লাখ ৫০ হাজার মানুষ বর্তমানে ‘দুর্বিষহ ক্ষুধার্ত অবস্থায়’ দিন অতিবাহিত করছেন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, ইসরাইলি বাহিনী গাজার সব ক্রসিং বন্ধ করে দিয়েছে, ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

খাবার সংগ্রহ করছে ক্ষুধার্ত শিশুরা

এর ফলে ‘গত তিন দিনে আমরা খাদ্য ও ওষুধের অভাবে বহু মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছি। ইতোমধ্যেই ৬৭ শিশু দুর্ভিক্ষে মারা গেছে, যা প্রমাণ করে যে, অবরোধে সবচেয়ে বড় আঘাত লেগেছে শিশুদের ওপর।

টিবিএম /জ/রা