― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

দুর্গত মানুষের পাশে ইনসানিয়া রিলিফ: বাঁশখালীতে ১,৫০০ টাকার ফুড প্যাকেজ পেল ২৪০ পরিবার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী ও ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। ইনসানিয়া রিলিফ শিকাগোর আর্থিক ও কৌশলগত সহযোগিতায় শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বন্যাপ্লাবিত উপজেলার ফাইরাং, বাশখলা, কালিকালী ও গুনাগারী এলাকার নিবন্ধিত ২৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়

বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল দৈনন্দিন প্রয়োজনীয় ১০টি গুরুত্বপূর্ণ আইটেম। আনুমানিক ১,৫০০ টাকা মূল্যমানের প্রতিটি ফুড প্যাকেজের মধ্যে পরিবারগুলোর জন্য দেওয়া হয় চিড়া, মুড়ি, চিনি, ড্রাইকেক, বিস্কুট, খেঁজুর, ওরস্যালাইন এবং জরুরি ফার্স্ট এইড চিকিৎসা সরঞ্জামাদি। দুর্গম বন্যাকবলিত এলাকার প্রান্তিক মানুষগুলোর জন্য এই পুষ্টিকর শুকনো খাবার ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী তাৎক্ষণিক কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখছে

ত্রাণ সহায়তা বিতরণ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মাহমুদ আলমের প্রত্যক্ষ তদারকিতে এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়িত হয়। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর এস এম আল-আমীন ফয়েজীর প্রত্যক্ষ নেতৃত্বে মাঠপর্যায়ে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডাইরেক্টর মুহাম্মদ ওয়ালী উল্যাহ খান এবং মুহাম্মদ মহিউদ্দিন। তারা ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে এবং নির্দিষ্ট কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন

বিতরণ কার্যক্রমে স্থানীয় পর্যায়ে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মুহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ শিহাব উদ্দিন, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ ইকবাল হোসাইন এবং মুহাম্মদ আমির হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বন্যাকবলিত জনগোষ্ঠীর পুনর্বাসনে এমন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সংগঠকরা