― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতার ওপর জোর ইউজিসির: ৫ হাজার শিক্ষক পাবেন আধুনিক প্রশিক্ষণ

শিক্ষা ক্ষেত্রে বৈশ্বিক অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করতে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পেশাগত দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। সাভারের ব্রাক সিডিএম-এ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত মাস্টার ট্রেইনার তৈরির বিশেষ কর্মশালায় বক্তারা এ মত প্রকাশ করেন। জ্যেষ্ঠ শিক্ষকরা আধুনিক শিখন পদ্ধতি ও গবেষণায় পারদর্শী হলে দেশের পুরো শিক্ষা ব্যবস্থার সার্বিক গুণগত মান দ্রুত পরিবর্তিত হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন জানান, বর্তমান যুগের চাহিদা বিবেচনায় শিক্ষকদের ভূমিকা এখন আর কেবল শ্রেণিকক্ষে বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাতিষ্ঠানিক নেতৃত্বদান, গবেষণার সুযোগ সৃষ্টি, পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে সুশাসন প্রতিষ্ঠায় তাদের সরাসরি অবদান রাখতে হচ্ছে। দেশের উচ্চশিক্ষাকে আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতক্ষম করতে সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরিতে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে।

এই লক্ষ্য অর্জনে ইউজিসির পরিচালনায় ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তিগত ও সফট স্কিল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এ কর্মসূচির অধীনে আগামী তিন বছরে দেশের প্রায় পাঁচ হাজার শিক্ষককে আধুনিক পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউটিটিএ-এর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। এছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতিনিধি মারিয়া রহমান এবং এডভান্স এইচই-এর বিশেষজ্ঞ অধ্যাপক বেন ব্রাবন শিক্ষক উন্নয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। দ্বিতীয় পর্যায়ের এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ২০ জন শিক্ষক জাতীয় প্রশিক্ষক হিসেবে প্রস্তুত হচ্ছেন, যা শিক্ষার দীর্ঘমেয়াদী গুণগত পরিবর্তনের সূচনা করবে।