― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঢাকা থেকে সরানো হচ্ছে না বিমান ঘাঁটি

নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসের গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষনের জন্য উড়াল দেওয়া একটি যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।

এরপর দেশজুড়ে বিমানবাহিনীর কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। কিন্তু বাংলাদেশের রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর শহিদুল ইসলাম।

সোমবার (২৮ জুলাই) দুপুরে তেজগাঁওয়ের এভিয়েশন ইউনিভার্সিটির পুরাতন পিএসসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ‘বর্তমানে বিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।’

ঢাকায় জঙ্গিবিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে শহিদুল ইসলাম বলেন, ‘যুদ্ধবিমান পরিচালনায় বিশাল জায়গার প্রয়োজন হয়। পাশাপাশি রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতেও এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এমন ঘাঁটি রয়েছে বলেও জানান তিনি৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিমানবাহিনীর জরুরি সমন্বয়ক কেন্দ্রের এয়ার কমোডর মো. মিজানুর রহমান। তিনি বলেন, এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে বিমানবাহিনী। প্রয়োজন অনুযায়ী তাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

টিবিএম/জ/রা