― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

গণভবন ৯৯ বছর লিজ দিল গণপূর্ত মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার জন্য জমিসহ গণভবনের সমুদয় সম্পত্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুকূলে লিখে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত সপ্তাহে তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে লিজ দলিল করে ৯৯ বছরের জন্য গণভবনের ১৭ একর জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়।

আগামী পাঁচই অগাস্ট উদ্বোধন হবে এ জাদুঘর। প্রাথমিকভাবে উদ্বোধন উপযোগী করতে গণভবনে এখন রাতদিন কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ খাতে সরকার বরাদ্দ দিয়েছে ১১১ কোটি টাকা।

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত-নিহতদের অবদানসহ বিভিন্ন স্মৃতি ধরে রাখতে প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন হিসাবে সংরক্ষিত গণভবনকে সরকার ইতোমধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে ঘোষণা করেছে।

গত বছর ৩০ ডিসেম্বর সরকারের উচ্চপর্যায়ে এ সংক্রান্ত কমিটির বৈঠক থেকে গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর নকশা প্রণয়ন ও অনুমোদন করতে সাত মাস বিলম্ব হয়।