― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

ডুসেলডর্ফে বাংলাদেশ দূতাবাস ও আইএইচকে-র যৌথ উদ্যোগ: জার্মান বিনিয়োগকারীদের টানতে বাণিজ্যিক কূটনীতি

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া প্রদেশের রাজধানী ডুসেলডর্ফে বাংলাদেশী পণ্যের বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশী বিনিয়োগ আকর্ষণে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (IHK)-র যৌথ উদ্যোগে “বিজনেস মিটস ডিপ্লোমেসি: কারেন্ট বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপারচুনিটিজ ইন বাংলাদেশ” শিরোনামে এ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে একটি তথ্যবহুল পাওয়ারপয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন। তিনি বাংলাদেশে বর্তমান বাণিজ্য পরিবেশ, আমদানির পাশাপাশি রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সম্ভাবনাময় খাতের চিত্র জার্মান ব্যবসায়ী নেতৃত্বের সামনে বিশদভাবে তুলে ধরেন।

রাষ্ট্রদূতের উপস্থাপনায় বিশেষ গুরুত্ব পায় হালকা প্রকৌশল বা লাইট ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, বৈদ্যুতিক গাড়ি (ইভি) ব্যাটারি, সোলার প্যানেল উৎপাদন এবং ডাটা সেন্টার অবকাঠামো নির্মাণের মতো উদীয়মান প্রবৃদ্ধি খাতসমূহ। আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে তিনি এসব উদীয়মান খাতে বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত সক্ষমতা উপস্থাপন করেন।

বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের আমূল রূপান্তর এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য বর্তমান সরকারের উদার সুযোগ-সুবিধা ও প্রণোদনা প্যাকেজের তুলনামূলক বিশ্লেষণ ইউরোপীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে। সরকারপ্রধানের দূরদর্শী নীতি ও ব্যবসাবান্ধব উদ্যোগ কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে, সে বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থাপিত হয়।

সেমিনারে স্বাগতিক চেম্বারের ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞ ছাড়াও জার্মান সরকারের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের (BMZ) প্রতিনিধি এবং জার্মানি ট্রেড অ্যান্ড ইনভেস্ট (GTAI)-এর দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি উপস্থিত থেকে বক্তব্য দেন। পাশাপাশি আলটিওস (ALTIOS)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশনের (OAV) রিজনাল ম্যানেজার এবং জার্মান শিল্পপ্রতিষ্ঠান উইলো (WILO)-র পরিচালক বাংলাদেশমুখী বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

জার্মানির খ্যাতনামা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওএসপিআইজি (OSPIG)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং স্থানীয় বাণিজ্যিক ব্যাংক স্পার্কাসেন (Sparkassen)-এর শীর্ষ কর্মকর্তারাও দ্বিপক্ষীয় বাণিজ্যিক ইস্যুতে তাদের ক্রমবর্ধমান আগ্রহের কথা জানান। নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া অঞ্চলের ২০টিরও বেশি শীর্ষস্থানীয় কোম্পানি ও বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা অত্যন্ত আগ্রহের সঙ্গে দিনব্যাপী এই প্ল্যাটফর্মে অংশ নেন।