― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন নূর

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুত্বর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জেনারেল আসাদুজ্জামান বলেন, নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নূর।