নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি হঠাৎ ব্যানার বের করে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ সময় আশপাশের কিছু মানুষ দৌড়ে এসে তাদের ঘিরে ধরে।
পরে কয়েকজন মিছিরকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে একটি অটোরিক্সায় উঠে চলে যেতে চাইলে তাদের ধরে ফেলে উত্তেজিত জনতা। তখন তাদের পিটুনি দিতে দেখা যায়। পরে তাদের মধ্যে দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।



