― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঈদের বিশেষ ক্যাম্পেইনে ২৫৩ রাইডারকে ই-বাইক ও গ্যাজেট উপহার দিল ফুডপান্ডা

সদ্য সমাপ্ত ঈদুল আজহার বিশেষ ক্যাম্পেইনে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২৫৩ জন ফ্রন্টলাইন রাইডারকে পুরস্কৃত করেছে শীর্ষস্থানীয় অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা। প্রতিষ্ঠানটি তাদের সেরা ডেলিভারি পার্টনারদের কাজের মূল্যায়নে পরিবেশবান্ধব ই-বাইক, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল ট্র্যাকার ও পাওয়ার ব্যাংক প্রদান করেছে।

কোরবানির ঈদের উৎসবমুখর ও ব্যস্ত সময়ে নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখা ছিল রাইডারদের প্রধান চ্যালেঞ্জ। সেই প্রতিকূলতা জয় করে সেরা পারফর্ম করা তিন রাইডারকে বিশেষ ই-বাইক পুরস্কার হিসেবে দেওয়া হয়। প্রখ্যাত ই-বাইক প্রস্তুতকারক কোম্পানি ‘ডংজিন’-এর যৌথ অংশীদারিত্বে এই অত্যাধুনিক বাইকগুলো হস্তান্তর করা হয়।

ই-বাইক বিজয়ী সেরা তিন জন ছাড়াও আরও ২০০ জন রাইডার পেয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রয়োজনীয় গ্যাজেট। এর মধ্যে ৫০ জনকে স্মার্টওয়াচ, ৫০ জনকে ব্যাকপ্যাক, ৫০ জনকে পাওয়ার ব্যাংক এবং বাকি ৫০ জনকে দেওয়া হয়েছে বাইসাইকেল ট্র্যাকিং ডিভাইস।

সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ফুডপ্যান্ডা বাংলাদেশের সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা। কঠোর পরিশ্রমের সরাসরি স্বীকৃতি পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ রাইডাররা।

পুরস্কার হাতে পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সেরা ই-বাইক বিজয়ী রাইডার মো. আবু জাফর বলেন, “কঠিন খাটুনির পর যখন কোম্পানি থেকে এমন সম্মাননা মেলে, তখন কাজের উৎসাহ অনেক বেড়ে যায়। এই নতুন ই-বাইকটি পাওয়ার ফলে এখন আগের চেয়ে অনেক দ্রুত ও সহজে গ্রাহকের কাছে অর্ডার পৌঁছে দিতে পারব।”

অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের লজিস্টিকস বিভাগের প্রধান মুকিতুর রহমান বলেন, “ঈদের ছুটির দিনগুলোতে গ্রাহকদের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও খাবার পৌঁছাতে রাইডাররা দিনরাত এক করে কাজ করেছেন। তাদের শ্রম ও নিষ্ঠাকে আমরা আন্তরিকভাবে সম্মান জানাই। রাইডারদের জীবনের মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বাড়াতে আমরা আগামীতেও পাশে থাকব।”

বার্লিনভিত্তিক এশিয়ান কুইক-কমার্স জায়ান্ট ডেলিভারি হিরোর সহযোগী প্রতিষ্ঠান ফুডপান্ডা বর্তমানে এশিয়ার ১০টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। পান্ডামার্ট ক্লাউড স্টোর ও রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল ডেলিভারি খাতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন নিয়ে আসছে।