― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

গ্রামীণফোনের ‘ডিজিটাল ইনক্লুশন’ প্রকল্পের নতুন পথচলা

প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষ্যে ‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় আনুষ্ঠানিকভাবে চালু করেছে গ্রামীণফোন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং টেলিনরের যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সর্বস্তরের মানুষকে দেশের ডিজিটাল রূপান্তরের অংশে পরিণত করা। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের প্রথম পর্যায়ের সাফল্য উদযাপনের পাশাপাশি এই দ্বিতীয় ধাপের সূচনা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। প্রথম পর্যায়ে দেশের ৩২টি জেলার ৩৩ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে এই কর্মসূচি, যার প্রায় ৬৮ শতাংশই ছিলেন নারী ও শিশু। প্রকল্পটির অর্জিত সাফল্যের ওপর ভিত্তি করে ২০২৮ সালের মধ্যে নতুন করে ৪০ লাখ মানুষকে এই সুবিধার আওতায় আনার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই পর্যায় সম্পর্কে কথা বলতে গিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান জানান, ডিজিটাল শিক্ষা সাধারণ মানুষকে আত্মনির্ভরশীল হতে শেখায়। দ্বিতীয় ধাপে জলবায়ু সহনশীলতা এবং টেকসই জীবিকানির্বাহ সম্পর্কিত নতুন লার্নিং মডিউল যুক্ত করা হয়েছে, যা তরুণ সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে। অনুষ্ঠানে সুফলভোগীরা সরাসরি নিজেদের জীবনের পরিবর্তনের গল্প এবং ডিজিটাল দক্ষতা অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার যে লক্ষ্য বাংলাদেশ নির্ধারণ করেছে, তা অর্জনে এই ধরণের প্রান্তিক জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগ অত্যন্ত সহায়ক। নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রান্তিক অঞ্চলের মানুষকে প্রযুক্তি ব্যবহারে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলাই এই যৌথ উদ্যোগের মূল সাফল্য।