― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এস আলম পরিবারের ১২৫ ব্যাংক হিসাব ফ্রিজ, পাচারের অভিযোগে আদালতের নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. আবু সাইদ আদালতে আবেদন করেন, যেখানে উল্লেখ করা হয় যে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে। এই তদন্তের সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় তাদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ১৯১ টাকার লেনদেনকে সন্দেহজনক ও অস্বাভাবিক বলে চিহ্নিত করা হয়।

দুদকের আবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ গোপনের জন্য এসব হিসাব ব্যবহার করা হয়েছে। এছাড়া এই অর্থ যেকোনো সময় বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব হিসাব ফ্রিজ করা জরুরি হয়ে পড়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, গত ৭ অক্টোবর একই আদালত সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাইফুল আলমের দুই পুত্র, পাঁচ ভাই ও তাদের স্ত্রী এবং আরও একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।

এ ঘটনায় এস আলম গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন করে আলোচনায় উঠে এসেছে। দুদক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে।