― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ইছামতীর তীরে ঈদ আনন্দে মেতেছে বাঘাডাঙ্গা গ্রাম

আলিবদ্দিন, ঝিনাইদহ :

ঈদ আনন্দকে ঘিরে ব্যতিক্রমধর্মী এক উৎসবের আবহ তৈরি হয়েছে বাঘাডাঙ্গা গ্রামে। শুধু কোরবানি আর মিষ্টিমুখেই সীমাবদ্ধ নয় এ উৎসব। নানা খেলাধুলার আয়োজন যেন পুরো গ্রামজুড়ে সৃষ্টি করেছে মিলনের এক অনন্য পরিবেশ।

ঈদ মানেই আনন্দ আর মিলনের উৎসব। আর সেই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মানুষ। ইছামতী নদীর তীরে অবস্থিত মনোরম সুন্দর পরিবেশের এই গ্রামে ঈদের দিন থেকেই শুরু হয়েছে নানা ধরণের খেলাধুলা আর সংস্কৃতিমূলক আয়োজন। শিশু থেকে বৃদ্ধ—সবাই মেতে উঠেছে এই ব্যতিক্রমী আয়োজনে।

ঈদের দিন সকাল হতেই গ্রামের মাঠে শুরু হয় দৌড় প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা, দড়ি টানাটানি, কলাগাছে উঠা, চেয়ারে বসা খেলাসহ নানা মজার খেলা। নারীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ছিলো বালতিতে বল নিক্ষেপ খেলা।

এই আয়োজক কমিটির সদস্য রফিকুল হাসান রকি বলেন, আমরা চাই ঈদের আনন্দ শুধু নামাজ আর কোরবানিতে সীমাবদ্ধ না থাকুক। খেলাধুলা আর একসঙ্গে হাসিখুশি সময় কাটানোর মধ্য দিয়েই মানুষ মানুষের কাছাকাছি আসে। শিশু-কিশোরেরা গ্রাম্য খেলাধুলায় ফিরে আসুক।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের যারা চাকরিজীবী আছে তারা আমাদের আর্থিক সহযোগিতা করছে। নানা সমস্যা সমাধানে তারা এগিয়ে এসেছে।

গ্রামের প্রবীণ শহীদ দফাদার বলেন, এই আয়োজন আমাদের পুরনো দিনের গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরাও এতে মেতে উঠেছে—এটাই সবচেয়ে আনন্দের।