― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আইনিভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করা ‘মূল্যহীন’ : এনসিপি

নিজস্ব প্রতিবেদক

আইনিভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করা ‘মূল্যহীন হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র আহ্বয়ক নাহিদ ইসলাম।

সংস্কার প্রক্রিয়া ও জুলাই সনদসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাতে দলের অস্থায়ী কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে দলটি।

সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন আজ দলটি সংবাদ সম্মেলন করে এর আইনিভিত্তি দেওয়াসহ তিন দফা দাবি তুলে ধরে।

সংবাদ সম্মেলনে তারা জুলাই সনদে স্বাক্ষর করার জন্য যে তিনটি দাবি জানিয়েছে..

প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে।জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া “জনগণের সার্বভৌম অভিপ্রায়” অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণঅভ্যুত্থান।

দ্বিতীয়ত, জুলাই সনদের ৮৪টি সংস্কারের বিষয়ে গণভোট হবে। এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে।

তৃতীয়ত, গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ এর কোনো কার্যকরিতা থাকবে না; গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

এই সব বিষয়গুলি নিশ্চিত না করে জুলাই সনদে স্বাক্ষর করা হলে তা জনগণের সঙ্গে ‘ছলচাতুরি’ করা হবে বলে মনে করে এনসিপি।

এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হবো না।’