― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

মিরপুরের অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের সাত সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাহিনীর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খানও রয়েছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণসহ বিভিন্ন বিষয় তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদেরকেও প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবারের ওই অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে কারখানা ও গোডাউনের মালিকরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।