― Advertisement ―

চীনের চংকিংয়ে ভূমিধসে মৃত বেড়ে ৫১, এখনও নিখোঁজ ১০

দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। এখনও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ১৭ জুলাই পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের নিচে থাকা কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণভাবে মাটিচাপা পড়ে যায়।

দুর্যোগের পর থেকেই নিখোঁজদের খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ অভিযানে এক হাজার ৮০ জনেরও বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন।

নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।