চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্ট
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোভাল আগামী সোমবার (২৪ আগস্ট) চীনের রাজধানী বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি ভারত-চীন সীমান্ত ইস্যুতে দুই দেশের বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, দোভাল ও তাঁর চীনা প্রতিপক্ষ ওয়াং ই আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) ২৫তম দফার বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। বৈঠকে দীর্ঘদিনের ভারত-চীন সীমান্ত বিরোধ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চলছে।
সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



