― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনকালে ‘যোগ্য জেলা প্রশাসক’ মিলছে না

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে সরকার। খুঁজে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মকর্তা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবারের নির্বাচনের সময় মাঠ প্রশাসনে রাখা হবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, এখন যারা ডিসি হওয়ার যোগ্য, তাদের মধ্যে বেশিরভাগ কর্মকর্তাই ফ্যাসিস্ট আমলে অর্থাৎ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

আবার যারা দায়িত্বে ছিলেন না, তাঁদের অনেকেরই জেলা প্রশাসক হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি। কারণ, শর্তানুযায়ী মাঠ প্রশাসনে দুই বছর দায়িত্ব পালন না করলে ডিসি পদে নিয়োগ দেওয়া যায় না।

আবার কিছু কর্মকর্তা রয়েছেন যারা শর্ত পূরণ করেন, তবে দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছেন। সব মিলিয়ে ডিসি সংকটে পড়েছে সরকার।

এদিকে, ডিসি পদে যোগ্য কর্মকর্তা খুঁজে বের করতে গত বুধবার থেকে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাক্ষাৎকারে বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে।