― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জ রণক্ষেত্র

ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার মধ্যদিয়ে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

জানা যায়, সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সমাবেশ প্রতিহত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। সবশেষ দুপুর আড়াইটার দিকে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহর আওয়ামী লীগ নেতাকর্মীদের সড়ক আবরোধের মুখে পরে। এ সময় এনসিপি নেতাদের গাড়িতে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়।

গোপালগঞ্জ শহর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করছিল, তখন তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানচলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা।

এদিকে এনসিপির সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। অপরদিকে সারা দেশে এনসিপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল, সড়ক আবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।