বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালি অভিনেতা অমিতাভ বচ্চন। হিন্দি বলার পাশাপাশি তার বাংলা ভাষা শেখারও অভিজ্ঞতা রয়েছে। শুধু বাংলা ভাষায় কথা বলা নয়, তিনি বাংলায় গানও গাইতে পারেন।
এই বাংলা ভাষা শেখা আপনাআপনি হয়নি। টাকার লোভে পড়ে বাংলা ভাষা শিখেছেন এই কিংবদন্তি অভিনেতা।
সম্প্রতি ভারতের কেবিসি’র আসরে প্রতিযোগীদের নানা রকম মজার প্রশ্নোত্তরে উঠে আসে কত টাকা লোভের জন্য বাংলা ভাষা শিখেছেন তিনি।
কত টাকা লোভে বাংলা শিখেছিলেন অমিতাভ বচ্চন :
কেবিসি’র আসরে প্রতিযোগীদের নানা রকম মজার প্রশ্ন করেন অমিতাভ বচ্চন। তার উল্টো দিকে বসে থাকা একজনের প্রশ্ন ছিল, শাহেনশা (অমিতাভ বচ্চন) কতটা ভালো বাংলা জানেন তা নিয়ে।
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিতাভ বলেন, ‘আমি যে খুব ভালো বাংলা জানি এ রকম মোটেই নয়। আমার প্রথম চাকরি ছিল কলকাতায়। তখন বেঙ্গল চেম্বার অব কমার্সে বাংলা শেখার ব্যবস্থা ছিল। ৩০০০ টাকা পাওয়া যেত বাংলা শেখার জন্য। আমি ৩০০০ টাকার লোভে সেখানে নাম নথিভুক্ত করেছিলাম। ৩০০০ টাকা তো নিয়ে নিয়েছিলাম।
টিবিএম /জ/রা



