― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর করুণ মৃত্যু

ভোলার বিচ্ছিন্ন দ্বীপউপজেলা মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাসমিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের মতিন মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাসমিয়া ওই গ্রামের বাসিন্দা মতিন মিয়ার একমাত্র ছোট কন্যাসন্তান। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে এবং পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল তাসমিয়া। একপর্যায়ে পরিবারের সবার অলক্ষে অসাবধানতাবশত উঠানের পাশের পুকুরে পড়ে তলিয়ে যায় শিশুটি।

দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে দ্রুত উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান তানিম জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছিল।