― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মেঘনায় তলিয়ে যাওয়া জেলের মরদেহ উদ্ধার

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ শিকার করে ঘাটে এসে নৌকা নোঙ্গর করার সময় নদীতে পড়ে নিখোঁজ হন মহিউদ্দিন নামে এক জেলে। নিখোঁজের ছয় ঘন্টা পর তাঁর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

নিহত জেলে মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন।

আজ শুক্রবার (২০ জুন) উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর এলাকায়সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২ টার দিকে একই এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নৌকার মাঝি ইসমাইল জানান, সকাল ৮ টায় মাছ শিকার করে আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করে রেখে আমারা নেমে পড়ি। এক পর্যায়ে নিহত জেলে মহিউদ্দিন নৌকা থেকে নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর ২ টায় একইস্থানে লাশ ভেসে উঠে। পরে পুলিশ এসে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আইনিপ্রক্রিয়া শেষে জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।