― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘটেছে। ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আজ শুক্রবার (২০ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করে।

জানা যায়, সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে এ রাজনৈতিক দলটি গঠিত হয়েছে।

দলটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান, ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম প্রমুখ।

এর আগে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ‘রাজনীতিকে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। আমরা সেসব থেকে ভিন্ন কিছু করতে চাই। আমাদের এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।’