― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে অপহরণ, চার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২৫ বছরের যুবতী তানিয়াকে জোরপূর্বক অপহরণ করায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

আজ মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ এই নির্দেশ দেন।

আসামীরা হলেন, নগরীর কাউনিয়া থানার শায়েস্তাবাদ গ্রামের হাজী বাড়ির ৪ নং ওয়ার্ডের নবীনগরের গাজী মাহবুব ভান্ডার, আলেয়া বেগম, লিলি বেগম ও সিপাত বক্সী।

একই ইউনিয়নের বাদি কোহিনুর বেগম মামলায় উল্লেখ করেন বাদির কন্যা প্রেমের প্রস্তাবে রাজি না হলে আসামিরা বাদির কন্যাকে ২০২৫ সনের ১৯ মাচ জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে মঙ্গলবার মামলা হলে বিচার উপরোক্ত নির্দেশ দেন।

বিএম/জ/রা