― Advertisement ―

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্কঃ বলিভিয়ার পোটোসি অঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে উয়ুনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩৯ জন।

পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র জানান, সংঘর্ষের পর আহতদের দ্রুত চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের শনাক্তকরণের কাজ চলছে। দুর্ঘটনায় জড়িত বাসগুলোর মধ্যে একটির গন্তব্য ছিল ওরুরো।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজনকে যাত্রীরা দুর্ঘটনার আগে মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছিলেন। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এখনও স্পষ্ট নয় কীভাবে দুটি বাসের সংঘর্ষ ঘটল। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বলিভিয়ায় সড়ক দুর্ঘটনা আগেও প্রাণহানির কারণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং চালকদের প্রশিক্ষণ আরও কঠোর করা দরকার।

বিএম/সজীব