― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

৪০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করল নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জ এলাকায় অবৈধ কারেন্ট জাল তৈরীর আয়রন কারখানায় অভিযান পরিচালনা করে ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে স্থানীয় নৌ পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা ।

এছাড়াও মিরকাদিম মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ৪৫০ কেজি জাটকা ইলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা।

সোমবার(৩ ফেব্রুয়ারি ) সকাল ৬ টা ও ৭ টায় মুন্সিগঞ্জের কাজির কসবা এবং মিরকাদিম মৎস্য আড়তে এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করাসহ উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিএম/জ/রা