― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

থাইল্যান্ড গেলেন জুলাই বিপ্লবে আহত ৬ জন

ডেস্ক রিপোর্ট :
জুলাই বিপ্লবে আহত হয়ে সিএমএইচ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।

সিএমএইচে চিকিৎসাধীন তিনজন হলেন, মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। এ তিনজনই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরমধ্যে মোহাম্মদ ইসরাফিলের বাঁ হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাঁ হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে পাঠানো হচ্ছে।

রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। তাদেরও রোবটিক ফিজিওথেরাপির জন্যই পাঠানো হচ্ছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে, কিন্তু অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন ও মহিউদ্দিনের চোখের চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়। এর আগে, চোখের চিকিৎসার জন্য সাতজনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল।