― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ইন্টারনেট মান বাড়াতে ও দাম কমাতে সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ 

ডেস্ক রিপোর্ট : ব্রডব্যান্ড ইন্টারনেটের পূর্ণাঙ্গ সেবার জন্য আইআইজি ও এনটিটিএনের দাম কমানো ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণী বেঞ্চমার্ক নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানসহ মোট ছয় জনকে পাঠিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে মহিউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি তানিজিলা রহমান জুঁই তার পক্ষে এই আইনি নোটিশ পাঠানো হয়।

তিনি আরো বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে প্রধান দু’টি লেয়ার আইআইজি ও এনটিটিএন’র প্রাইজ এখনও অনেক বেশি। এক দেশ এক রেট এর আওতায় যখন ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজ নির্ধারণ হয়, তখন এই দু’টি লেয়ারে প্রাইজ কমানোর কথা ছিল। কিন্তু তা কমানো হয়নি। এখন আবার ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজ দিতে চাচ্ছে সরকার। ঢাকায় এখনও ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়। কিন্তু সেটি কোনো কাজের নয়।’