― Advertisement ―

মহাকুম্ভ মেলায় পদদলনে নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১ টার দিকে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ জেলায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন।

বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। তবে ঠিক কী কারণে পদদলনের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবাস্যা।

সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস, এ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার এত ভিড় ছিল সেখানে।

সূত্র: রয়টার্স

বিএম/জ/রা