― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পরিবেশ অধিদপ্তরের অভিযানে পলিথিন ব্যবসায়ীদের হামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় মালামাল জব্দ, কারখানা সিলগালা করে যাওয়ার সময় পলিথিন ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: শওকত আলী(৪২)। এসময় জব্দকৃত মালমাল ভর্তি ট্রাক ভাঙ্গচুর করে সব ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় পলিথিন ব্যবসায়ীদের লোকজন।

পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।

হাসপাতালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, চকবাজার ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে, কারখানাটি সিলগালা করে দেই।

কাজ শেষে সেখান থেকে পায়ে হেটে মেইন রোডে যাওয়ার সময় লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী নামে আমাদের এক কর্মকর্তা আহত হয়। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এসময় তারা ট্রাকটিকে ভাঙ্গচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বলেন, ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএম/জ/রা