ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেয়ার সিধান্ত নিয়েছে সরকার। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল ও বাংলাদেশ আই হসপিটালে এ সেবা প্রদান করা হবে।
রোবাবার (২৬ জানুয়ারি ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞ রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ঘটিকা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে ।
বিএম/জ/রা



