― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হাদি হত্যায় দায় অস্বীকার প্রধান আসামি ফয়সালের: ‘পালালেন কেন’ প্রশ্নে নীরবতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নিজের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি দাবি করেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া কিংবা দুবাইয়ে অবস্থান করছেন বলে ভুয়া ভিডিও প্রচারের বিষয়ে সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এর আগে গত ৭ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এসটিএফ সূত্রে জানা গেছে, পটুয়াখালীর বাসিন্দা ৩৭ বছর বয়সী ফয়সাল ও ঢাকার ৩৪ বছর বয়সী আলমগীর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিলেন। পরিস্থিতি বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকাকালীন তাঁরা ধরা পড়েন।

আদালতে তোলার সময় ফয়সালকে হাদি হত্যার বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, “আমি এ কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।” তাঁকে ফাঁসানো হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি মৌনতা অবলম্বন করেন। পরে আদালত থেকে বের হওয়ার সময় ভারতের মাটিতে বসে দুবাইয়ের লোকেশন ব্যবহার করে ভিডিও বানানোর বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আসামিদের এই নীরবতা ও পরস্পরবিরোধী অবস্থান মামলাটিতে নতুন রহস্যের জন্ম দিয়েছে।