― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

আম্পায়ারের ভঙ্গিতে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ধানের শীষের মাঝে আম্পায়ারের ভঙ্গিতে দাঁড়িয়ে মনোনয়ন রিভিউ (পুনর্বিবেচনার আবেদন) জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি তার ফেসবুক আইডিতে এই ছবিটি পোস্ট করেন। যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পরে। অনেকে আলালের ব্যতিক্রমী এ উদ্যোগকে সুস্থধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম ছিল না।

এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদস্বরূপ নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে ধানক্ষেত গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউয়ের জন্য আবেদন জানান তিনি।

আলাল উদ্দিনের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আলাল দলের সদস্য সচিব হিসেবে দলের দায়িত্ব পালন করেছেন। তিনি বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন।

তাই মনোনয়ন তার প্রাপ্য ছিল। যেখানে অনেকে বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ার পর সড়ক অবরোধ, ভাঙচুর, প্রতিপক্ষের বুকে গুলি পর্যন্ত করছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসার দাবি রাখে।

জানতে চাইলে আলাল উদ্দিন বলেন, ফেনী জয়নাল হাজারীর সময় সারা দেশের লেবানন হিসেবে পরিচিত ছিল। এরপর নিজাম হাজারীর সময় নির্বাচনগুলো ‘ফেনী স্টাইল’ নামে সারা দেশে পরিচিত ছিল।

তিনি আরো বলেন, এখন আমরা একটি পরিবর্তিত যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। প্রতিবাদ ভিন্নভাবেও জানাতে পারে ফেনীর মানুষ। যাতে আগামী প্রজন্ম জানতে পারে তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও এটি দেশের মানুষ গ্রহণ করেছে। আমিও চাই এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনের বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।