নিজস্ব প্রতিবেদক
‘জুলাই গণ-অভ্যুত্থানে দেশি-বিদেশি কোন শক্তির ইন্ধন ছিল না, জনগণ ‘স্বতস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল।’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের আগস্টের তিন তারিখ সরকার পতনের এক দফা ঘোষণার পরই শেখ হাসিনা সরকার বৈধতা হারায় বলে দাবি করেন তিনি।
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতারা জনগণ ও বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে পালিয়ে যায় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।



