― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১২ জন। চলতি বছরে প্রতিদিনের মৃত্যুর হিসেবে এটিই সর্বোচ্চ। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী ভর্তি হওয়া এই রোগীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ছিল বরিশাল বিভাগে। আর বেশি মৃত্যু ঢাকায়।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭৯ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণদের।

দেশের এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪১, ৮৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী এদের ৬০ শতাংশের বেশিই পুরুষ।