আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল প্রথমবারের মতো দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত (ইসরায়েল সিকিউরিটি এজেন্সি – আইএসএ) প্রধানকে বরখাস্ত করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবে সম্মতি জানিয়ে বর্তমান গোয়েন্দাপ্রধান রোনেন বারকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোনেন বার আগামী ১০ এপ্রিলের মধ্যে অথবা তার উত্তরসূরি নিযুক্ত হলে পদত্যাগ করবেন। ২০২১ সালে দায়িত্ব নেওয়া রোনেন বার মূলত ২০২৫ সাল পর্যন্ত এ পদে থাকার কথা ছিল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
প্রতিবেদন বলছে, হামাসের হামলার আগে থেকেই নেতানিয়াহুর সঙ্গে রোনেন বারের টানাপোড়েন চলছিল। হামলার পর সেই সম্পর্ক আরও অবনতি ঘটে। অবশেষে এক বছর আগেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসরায়েল সরকার।
ইসরায়েলের ইতিহাসে এবারই প্রথম দেশটির গোয়েন্দাপ্রধানকে মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হলো। সূত্র: আল জাজিরা।
বিএম/সজীব



