― Advertisement ―

বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা।

পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা  এএনআই সংবাদ নিশ্চিত করেছে।

এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি। 

বিএম/জ/রা