বিশেষ প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মাটি কাটার ভেকু, একটি পন্টুন, একটি শটগান, একটি চায়নিজ রাইফেল, ১৬ রাউন্ড রিভলভার গুলি, দুটি ম্যাগাজিন ও বেশ কিছু ধারাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মহিউদ্দিন ওরফে রাইফেল মহিউদ্দিন (৩৮), হাবিব (২৩), ইদ্রিস ফকির (৫৫), ফিরোজ আকন (৪২) ও সায়েম বেপারী (২২)।
মুলাদী থানার ওসি মো. জহিরুল আলম জানান, স্থানীয় জনগণ ডাকাত দলকে আটক করে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর সফিকুল ইসলামের কাছে সোমবার রাতে সোপর্দ করে।
পরে ইনস্পেক্টর সফিকুল ইসলাম অস্ত্র আইনে মুলাদী থানায় মঙ্গলবার ভোরে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ডাকাত দল ভেকু মেশিনটি বাবুগঞ্জের কোদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে ডাকাতি করে নিয়ে যায় এবং ৮ মার্চ এটি কালকিনি থানার নূর মোহাম্মদের ইটভাটায় রেখে দেয়।
সেখান থেকে তারা বাবুগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার সময় মুলাদী উপজেলার চর কালেখা ইউনিয়নের স্থানীয় জনগণ তাদের আটক করে।
পরে বেদম মারধর দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিএম/জ/রা



