মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় অভিযান চালিয়ে অবৈধ দুই ইট ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক।
এই সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্র, জানা গেছে, মনপুরা ব্রিকস ও এমআরএসআর ব্রিকস ইট ভাটার কোন কাগজপত্র নেই। ইট ভাটায় কয়লার পরিবর্তে গাছ ও লাকড়ি পুঁড়িয়ে ইট তৈরী করার সময় চিমনী ভেঙ্গে ফেলা হয়।
অবৈধ ইট ভাটার মালিককে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
ইট ভাটা দুইটির কাগজপত্র নেই ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে লাকড়ি ও গাছ পুঁড়িয়ে ইট প্রস্তুত করায় ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
বিএম/জ/রা



