― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে ১২ লাখের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

বিশেষ প্রতিনিধি: দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধে বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি করপোরেশন এলাকায় ১২ লাখ ৬০ হাজার ৯৭৯ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৫ মার্চ একদিন বিভাগের সর্বত্র এই ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এ উপলক্ষে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নগরের ফজলুল হক এভিনিউ এলাকায় নগর ভবনের তৃতীয় তলার মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশনসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

অবহিতকরণ সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্রামল কৃষ্ণ মণ্ডল বলেন, আমরা বরাবরই শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।

এবারও তা হবে বলে আশাকরি।
সভায় জানানাে হয়, ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুকে নীল রঙের একটি এবং এক বছর থেকে পাঁচ বছরের শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এজন্য বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় স্থায়ী ৪৭ টি কেন্দ্রের পাশাপাশি তিন হাজার ২৮৯ টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হবে।

এছাড়াও থাকবে ১৬ টি ভ্রাম্যমাণ কেন্দ্র। স্বাস্থ্য বিভাগের তিন হাজার ২৮৯ জন কর্মী পাশাপাশি ১৪ হাজার ৩৫৩ জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পেইনে নিয়োজিত থাকবেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুলটি অত্যাবশ্যকীয়। তাই সবাইকে সম্মিলিতভাবে এই উদ্যোগকে সফল করতে হবে।

এই ক্যাম্পেইনে যেন কোনো শিশু বাদ না যায়, সে দিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন করতে হবে।


অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক দেওয়ান মোরশেদ কামাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক মনিরুজ্জামান শাহীন প্রমুখ।

বিএম/জ/রা