ডেস্ক রিপোর্ট : ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে চলছে ‘কমপ্লিট শাটডাউন’।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।
কর্মসূচির আওতায় ‘একাডেমিক শাটডাউন’ বহাল থাকবে এবং শিক্ষার্থী-ফ্যাকাল্টি মেম্বার, একাডেমিক, প্রশাসনিক হেডসহ (প্রিন্সিপাল ডিরেক্টর) বিক্ষোভে অংশ নেবেন।
আন্দোলনের বিশেষ ঘোষণায় ইন্টার্ন, মিড লেভেল চিকিৎসক (সিএ, রেজিস্ট্রার, বেসরকারি এফসিপিএস ট্রেইনি, রেসিডেন্ট, নন রেসিডেন্ট প্রমুখ) চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সব চিকিৎসক (প্রফেসর পর্যন্ত) কর্মবিরতিতে যাবেন এবং আউটডোর চিকিৎসা সেবা বন্ধ থাকবে।
বিএম/জ/রা



