― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চরফ্যাশনে ‘দলবদ্ধ ধর্ষণ’ মামলার আসামি গ্রেফতার

চরফ্যাশন (ভোলা ) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগ হওয়া মামলার আসামি শরীফকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮।

আজ মঙ্গলবার (১১ মার্চ) ভোর ৪টায় ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ ভোলা ক্যাম্প এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত মো. শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরে আলমের ছেলে।
র‌্যাব জানায়, ২০২৪ সালের ৬ মার্চ ১৯ বছর বয়সী এক তরুণীকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডে আজাহার মাস্টার বাড়ীর উত্তর পাশে মেঘনা নদীর তীরে মো. নিবিড়, মো. আক্তার, ইসমাইল, মো. শরীফ ও মো. মনির হোসেন জোরপূর্বক ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এসময় মো. শরীফ তার ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিওটি এক বছর পর শরীফ তার নিজের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই তরুনী বাদী হয়ে ৫জনকে আসামী করে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বাকী আসামী নিবিড় ঢালচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো. লোকমান হোসেনের ছেলে, মো. আক্তার ৯ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে, ইসমাইল ওই ওয়ার্ডের সোলায়মানের ছেলে ও মো. মনির ১নম্বর ওয়ার্ডের গনি মাঝির ছেলে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার ৪ নম্বর আসামীকে র‌্যাব-৮ থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।