বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে বরিশালে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথি।
এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর আগে সোমবার রাতে নগরীর সদর রোডে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ পৃথক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিএম/জ/রা



